NEC Money Transfer aggrement

 




August 24, 2026 05:46:10 am

USD
OD-Sight: 122.6000
TT-Clean 122.8000
BC-Selling 123.8000
EURO
OD-Sight: 140.5831
BC-Selling 147.7975
TT-Clean 140.8147
POUND
OD-Sight: 163.4514
BC-Selling 169.6252
TT-Clean 163.7221
JPY
OD-Sight: 0.7590
BC-Selling 0.8267
TT-Clean 0.7603

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সাথে NEC Money Transfer Ltd. UK ও Farazy Hospital Ltd এর মধ্যে অদ্য ৩১ অক্টোবর ২০২৪ ইং তারিখে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান। অন্যান্য পরিচালকগনের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মহসিন মিয়া এবং পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান জনাব শেখ আশ্বাফুজ্জামান এফসিএ। উপস্থিত অতিথিগণ প্রতিষ্ঠান দুটির বিভিন্ন সেবার মান উন্নয়ন ও সন্তুষ্টির ব্যাপারে মূল্যবান মতামত প্রদান করেন। বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ এর পক্ষে জনাব মোহাম্মদ জিয়াউল করিম ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) এবং NEC Money Transfer Ltd. UK এর Country Manager জনাব মোঃ ওসমান গণি এবং Farazy Hospital Ltd এর ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাঃ এম. মোক্তার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। NEC Money Transfer Ltd. UK এর চেয়ারম্যান জনাব ইকরাম ফরাজী অনুষ্ঠানে অনলাইনে অংশগ্রহন করেন। এছাড়াও ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধানগণ, NEC Money Transfer Ltd. UK এর কান্ট্রি ম্যানেজার জনাব ওসমান গনি ও ফরাজী ডেন্টাল এন্ড রিসার্চ সেন্টারের মহাব্যবস্থাপক জনাব আপেল মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় বাংলাদেশ কর্মাস ব্যাংক লিঃ সরাসরি নিজ ব্যাংকের গ্রাহক ও অন্য ব্যাংকের গ্রাহকদের NEC Money Transfer Ltd. UK মাধ্যমে রেমিটেন্স সেবা প্রদান করতে পারবে। Farazy Hospital-এ বিসিবিএল এর সকল নির্বাহী/কর্মকর্তা/কর্মচারীগনের পরিবারবর্গ ৩০% এবং ব্যাংকের ক্রেডিট/ডেবিট কার্ডধারী গ্রাহকগণ সকল ধরনের স্বাস্থ্য-পরীক্ষায় সর্বোচ্চ ২৫% ডিসকাউন্ট সুবিধা ভোগ করতে পারবেন।

 

Aggrement Photo Gallery

Image 1
Photo 1