| USD | |
|---|---|
| OD-Sight: | 122.6000 |
| TT-Clean | 122.8000 |
| BC-Selling | 123.8000 |
| EURO | |
|---|---|
| OD-Sight: | 140.5831 |
| BC-Selling | 147.7975 |
| TT-Clean | 140.8147 |
| POUND | |
|---|---|
| OD-Sight: | 163.4514 |
| BC-Selling | 169.6252 |
| TT-Clean | 163.7221 |
| JPY | |
|---|---|
| OD-Sight: | 0.7590 |
| BC-Selling | 0.8267 |
| TT-Clean | 0.7603 |
তারিখঃ ৩১/০৭/২০২৫ইং
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ৫১% সরকারী মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক। গত ১৬ই জানুয়ারী ২০২৫ তারিখে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে জনাব মোহাম্মদ মোশারফ হোসেন যোগদান করেন। যোগদানের সময় তিনি ব্যাংকের ডিপোজিট বৃদ্ধি, ঋণ ও অগ্রীম বাড়ানো, শ্রেণীকরণকৃত ঋণের পরিমান কমানো ও শ্রেণীকরণ ঋণ আদায়ের বিষয়ে প্রতিশ্তিবদ্ধ ছিলেন।
বিগত ২৯.০৭.২০২৫ইং তারিখে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর ৪১২তম বোর্ড সভা ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ে আলোচনার এক পর্যায়ে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যগন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মোশারফ হোসেন কে তার প্রতিশ্রæত টার্গেটের বিপরীতে অর্জনের ব্যাপারে ব্যর্থতার কারন জানতে চাইলে তিনি কোন কার্যকর কারন উল্লেখ করতে পারেননি। উল্লেখ্য যে তার যোগদানের তারিখ থেকে ০৬ মাসের অধিক সময় অতিবাহিত হওয়ার পরেও ব্যাংকের ডিপোজিট, ঋণ ও অগ্রীম না বেড়ে কমে গেছে। পাশাপাশি শ্রেণীকৃত ঋণ বেড়ে গেছে, নগদ আদায় বাড়েনি এবং লোকসান বিপুল পরিমানে বৃদ্ধি পেয়েছে। অর্থ্যাৎ সকল সূচকে ঋনাত্বক হওয়ার কারণ পরিচালনা পর্ষদ জানতে চাইলে তিনি তার ব্যর্থতা স্বীকার করে নেন এবং পদত্যাগ করবেন বলে সভা থেকে বের হয়ে আসেন। গত ৩০/০৭/২০২৫ইং তারিখে তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় পদত্যাগ পত্র জমা দিয়ে ব্যাংক ত্যাগ করেন।
গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, ব্যাংকের এম.ডি মহোদয়ের পদত্যাগের বিষয়ে কতিপয় পত্রিকায় বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য পরিবেশন করা হচ্ছে। এরূপ বিভ্রান্তিমূলক ও অসত্য তথ্য পরিবেশনে সর্তক থাকার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ কমার্স ব্যাংক কর্তপক্ষ সকল সময় ব্যাংকের স্বার্থের বিষয়ে আপোষহীন।
(মোঃ জহিরুল আলম) (মোহাম্মদ জিয়াউল করিম)
উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব)
বাংলাদশে কমার্স ব্যাংক লিমিটেড বাংলাদশে কমার্স ব্যাংক লিমিটেড